বাড়িখেলাজাপান ওপেন ২০২৬: বিশ্বের ৫ নম্বর হান ইয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন...

জাপান ওপেন ২০২৬: বিশ্বের ৫ নম্বর হান ইয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু

টোকিও, ১৬ জুলাই (হি.স.): দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এই মরসুমের অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করে বৃহস্পতিবার জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি চীনের বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫ নম্বর খেলোয়াড় হান ইউকে সরাসরি গেমে পরাজিত করেন।

বিশ্বের ১০ নম্বর ভারতীয় খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উচ্চ র্যাঙ্কিংধারী চিনা শাটলারের বিপক্ষে মাত্র ৩৫ মিনিটে ২১-১৬, ২১-১৪ ব্যবধানে দাপুটে জয় তুলে নেন। পরবর্তী রাউন্ডে সিন্ধু প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারার মুখোমুখি হবেন, যিনি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে শীর্ষ বাছাই দক্ষিণ কোরিয়ার আন সে-ইয়ং নাম প্রত্যাহার করে নেওয়ায় ওয়াকওভার পেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য