বাড়িখেলারাসেলের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

রাসেলের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

নয়া দিল্লি , ৩০ মে (হি.স.): ভাঙা-গড়ার খেলায় বৈভাব সূর্যবংশীর অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। আইপিএলে বলের হিসাবে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ১৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান।

দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের ইনিংসের পথে রেকর্ডটি গড়েন তিনি।

রাজস্থান রয়্যালসের এই ওপেনারের হাজার ছুঁতে লাগল কেবল ৪৪০ বল। পাঁচশর কম বলে এই ঠিকানায় পৌঁছতে পারেননি আর কেউ। ৫৪৫ বলে হাজার ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের।

ছ’শর কম বলে হাজার ছুঁয়েছেন আরও চার জন- টিম ডেভিড (৫৬০ বল), ট্রাভিস হেড (৫৭৫ বল), ফিল সল্ট (৫৭৫ বল) ও হাইনরিখ ক্লসেন (৫৯৪ বল)। বিরেন্দার শেবাগের লেগেছিল ৬০৪ বল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য