Sunday, July 26, 2026
বাড়ি খেলা বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনীতে বসবে 'চাঁদের হাট'! কারা-কারা পারফর্ম করবেন

বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনীতে বসবে 'চাঁদের হাট'! কারা-কারা পারফর্ম করবেন

বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনীতে বসবে 'চাঁদের হাট'! কারা-কারা পারফর্ম করবেন

নয়া দিল্লি , ১০ জুন (হি.স.):

বৃহস্পতিবার অর্থাৎ ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজক তিন দেশ - মেক্সিকো, আমেরিকা এবং কানাডা। উদ্বোধনের পরেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। সেই ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী খেলার দেড় ঘন্টা আগে শুরু হবে এই অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তাঁরা পরিবেশন করবেন বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল সঙ্গীত ‘দাই দাই’ গানটি। গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের তৈরি এই গান ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই অনুষ্ঠানে বিশ্বের একঝাঁক জনপ্রিয় সঙ্গীত তারকা উপস্থিত থাকবেন। সেই তালিকায় নাম রয়েছে - আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা, শাকিরা এবং টাইলার মতো তারকাদের।

আয়োজক দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান