বাড়িখেলানারী বিশ্বকাপের প্রাইজমানি ছেলেদের চেয়েও বেশি

নারী বিশ্বকাপের প্রাইজমানি ছেলেদের চেয়েও বেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২ সেপ্টেম্বর।। নারী ক্রিকেটের এগিয়ে চলা এবং অর্থনৈতিক সমতা ও নিরাপত্তার পথে এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা দিল আইসিসি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি থাকছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।

ভারত ও শ্রীলংকায় যৌথভাবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। আট দলের এই আসরের মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

গত নারী ওয়ানডে বিশ্বকাপের চেয়ে যা অবিশ্বাস্যভাবে ২৯৭ শতাংশ বেশি! নিউজিল্যান্ডে ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।

ভারতে ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল এক কোটি ডলার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য