Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় জেইই-মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা ২৫ জুলাই থেকে

জেইই-মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা ২৫ জুলাই থেকে

জেইই-মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা ২৫ জুলাই থেকে

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বুধবার ঘোষণা করেছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই)-মেইন ২০২২ এর দ্বিতীয় সেশন ২৫ জুলাই থেকে শুরু হবে। ২১ জুলাই থেকে প্রবেশপত্র জারি করা হবে।

এনটিএ একটি পাবলিক নোটিশ জারি করে বলেছে, জেইই-মেইন ২০২২-র দ্বিতীয় সেশনের পরীক্ষা ২৫ জুলাই থেকে ভারতের প্রায় ৫০০ টি বিভিন্ন কেন্দ্রে ৬.২৯ লক্ষ প্রার্থীদের জন্য শুরু হতে চলেছে। বৃহস্পতিবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ২১ থেকে ২৫ তারিখে পরীক্ষার তারিখ বাড়ানোর কোনো কারণ জানায়নি এনটিএ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha