Monday, August 10, 2026
বাড়ি জাতীয় ‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়’, মহিলা ডিএসপিকে ধমক বিজেপি মন্ত্রীর, তুঙ্গে বিতর্ক

‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়’, মহিলা ডিএসপিকে ধমক বিজেপি মন্ত্রীর, তুঙ্গে বিতর্ক

‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়’, মহিলা ডিএসপিকে ধমক বিজেপি মন্ত্রীর, তুঙ্গে বিতর্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৫ ফেব্রুয়ারি : ‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়!’- জমি সংক্রান্ত এক মামলায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ মানতে রাজি না হওয়ায় মহিলা আইপিএস অফিসারের মুখের উপর এমনটাই বলেলেন হরিয়ানার মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ।

কৈথালের ডিএসপি উপাসনার সঙ্গে ভিজের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ অফিসারকে নিজের ক্ষমতা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি শাসিত হরিয়ানার শক্তি, শ্রম ও পরিবহণমন্ত্রী ভিজ। একটি জমি সংক্রান্ত মামলায় এক এএসআইয়ের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন কৈথালের এক বাসিন্দা। এ নিয়ে গ্রিভান্স রিড্রেসাল কমিটির বৈঠক বসেছিল ভিজের পৌরোহিত্যে। সেখানে ক্যামেরার সামনেই তিনি ডিএসপিকে অর্ডার দেন, অভিযুক্ত জুনিয়র পুলিশকর্মীকে সাসপেন্ড করুন। কিন্তু ডিএসপি নিজের এক্তিয়ারের সীমাবদ্ধতার কারণ দেখিয়ে ওই এএসআইকে সাসপেন্ড করতে পারবেন না বলে জানান। বলেন, “ওই এএসআই পাশের জেলার। তাঁকে সাসপেন্ড করার আইনি ক্ষমতা আমার নেই। সাসপেনশনের আদেশ দিতে পারেন কুরুক্ষেত্রের এসপি।” ক্ষিপ্ত, উত্তেজিত ভিজ একথা শুনে প্রথমে তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। ডিএসপিকে এও বলেন, “প্রতিটা ক্ষেত্রে আপনি এরকম করেন। আমার আদেশ, ওকে সাসপেন্ড করতে হবে। ডিজিপি-কে লিখুন। আমি বলছি, শুধু আমার আদেশ আপনাকে পালন করতে হবে।”

শেষ পর্যন্ত ভিজ মহিলা অফিসারকে সাসপেনশনের আদেশের কথা লিখিতভাবে ডিজিপিকে জানাতে বললে তিনি রাজি হন। বৈঠকে উপস্থিত অভিযোগকারীও মহিলা পুলিশ অফিসারের উদ্দেশে তির্যক মন্তব্য করেন, ম্যাডাম, প্রতিবার আপনি এমন করেন। তার মধ্যেই ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কৈথালের ডেপুটি কমিশনার অপরাজিতা। মহিলা ডিএসপিকে ধমকে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha