Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় মহারাষ্ট্রে করোনা-আক্রান্ত ১০ জন মন্ত্রী, ২০ বিধায়কও সংক্রমিত

মহারাষ্ট্রে করোনা-আক্রান্ত ১০ জন মন্ত্রী, ২০ বিধায়কও সংক্রমিত

মহারাষ্ট্রে করোনা-আক্রান্ত ১০ জন মন্ত্রী, ২০ বিধায়কও সংক্রমিত


পুণে, ১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্ৰমণ, সাধারণ মানুষ তো কোভিডে আক্রান্ত হচ্ছেনই। মহারাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১০ জন মন্ত্রী, এছাড়াও ২০ বিধায়কও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার মহারাষ্ট্রের পুণে-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্রে মোট ১০ জন মন্ত্রী ও ২০ জন বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন।মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই মুম্বই-সহ প্রধান প্রধান শহরে লাগু হয়েছে কঠোর বিধিনিষেধ। এই পরিস্থিতিতে শনিবার অজিত পওয়ার জানিয়েছেন, রাজ্যে যদি করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা এভাবেই বাড়তে থাকে তাহলে বিধিনিষেধ আরও কঠোর করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha