বাড়িজাতীয়তরুণদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও সংকল্প :...

তরুণদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও সংকল্প : অমিত শাহ

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): তরুণদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও সংকল্প, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, তরুণদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দৃঢ় সংকল্প। প্রশ্নপত্র ফাঁস-এর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বিচার নিশ্চিত করতে ‘ফাস্ট-ট্র্যাক আদালত’ গঠনের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এই অঙ্গীকারেরই প্রতিফলন।

অমিত শাহ আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ যারা বিপন্ন করে তোলে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই দেশের তরুণদের পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী। লেখেন, “আমাদের তরুণদের ভাল রাখা এবং তাঁদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনও কিছুই এর চেয়ে বড় নয়।” এর পরেই প্রশ্নফাঁস বিতর্কে ন্যায়বিচারের আশ্বাস দেন মোদী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য