স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুলাই: সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে সংগঠিত করা হয় পথ সভা।
এইদিনের মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্ব ভারতীয় নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা রূমা দত্ত সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ ঝর্না দাস বৈদ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কেন্দ্র ও রাজ্য সরকারের একই অবস্থা। সম্প্রতি দেখা গেছে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর নির্মম ভাবে লাঠি চার্জ করেছে পুলিশ। রাজ্যে নারী নির্যাতন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আনার জন্য পুলিসকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ প্রদানের দাবি জানান তিনি।

