বাড়িজাতীয়গুয়াহাটিতে এসটিএফ-এর অভিযানে সাত কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মণিপুরের পাঁচ মহিলা

গুয়াহাটিতে এসটিএফ-এর অভিযানে সাত কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মণিপুরের পাঁচ মহিলা

গুয়াহাটি, ২৫ এপ্রিল (হি.স.) : গুয়াহাটির আমিনগাঁওয়ে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর মাদকবিরোধী অভিযানে সাত কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মণিপুরের বাসিন্দা পাঁচ মহিলাকে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসটিএফ-এর আধিকারিকরা মণিপুরের চূঁড়াচাদপুর জেলার অন্তর্গত তুইবং এলাকার বাসিন্দা ডেমথাং হাওকিপ (৩৬)-এর নেতৃত্বে পরিচালিত একদল মহিলা পাচারকারীকে নজরে রেখেছিলেন। এরা লোয়ার আসামের বিভিন্ন জেলায় মাদক পাচারের চেষ্টা করছিলেন।

এই তথ্যের ভিত্তিতে এসটিএফ-এর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠকের নেতৃত্বে আমিনগাঁওয়ে ওই দলটিকে আটক করা হয়। তালাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৬২টি সাবানের বাক্সে ভরা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। প্যাকেট ছাড়া মাদকগুলির ওজন ছিল প্রায় ৮৩৭ গ্রাম।

ডেমথাং হাওকিপ সহ আরও চার মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তারা যথাক্রমে মণিপুরের চূড়চাঁদপুর জেলার বাসিন্দা লাম নেইকিম (২৫), হোইনেইগাহ (২৪), কিম নেইথেন (৩৬) এবং ঙ্গাহ পি (৩০)।

প্রাথমিক তদন্তে এসটিএফ-এর আধিকারিকরা জানতে পেরেছেন, মাদকের এই চালানটি প্রথমে আমিনগাঁওয়ে পৌঁছে দেওয়ার কথা ছিল। এরপর সেখান থেকে লোয়ার আসামের বিভিন্ন স্থানে পাচার করা হতো। আধিকারিকদের ধারণা, এটি একটি বড় আন্তঃরাজ্য মাদক চক্রের অংশ।

এসটিএফ-এর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠক জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য