Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় ইউপিআই উপভোক্তাদের কোনও মাশুল দিতে হবে না, স্পষ্ট করলো অর্থ মন্ত্রক

ইউপিআই উপভোক্তাদের কোনও মাশুল দিতে হবে না, স্পষ্ট করলো অর্থ মন্ত্রক

ইউপিআই উপভোক্তাদের কোনও মাশুল দিতে হবে না, স্পষ্ট করলো অর্থ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ইউপিআই উপভোক্তাদের কোনও মাশুল দিতে হবে না বলে স্পষ্ট করলো অর্থ মন্ত্রক। শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিআই ব্যবহারকারীদের জন্য কোনও মাশুল বা চার্জ নেই। মার্চেন্ট বা ব্যবসায়ীদের ক্ষেত্রেও অধিকাংশ লেনদেন বিনামূল্যে করার ব্যবস্থা অব্যাহত থাকবে। ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী আনা হচ্ছে একটি সহায়ক পদক্ষেপ হিসেবে, যার লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো, ইউপিআই-এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও প্রযুক্তিগত অগ্রগতি নিশ্চিত করা এবং নতুন উদ্ভূত ঝুঁকির বিরুদ্ধে সক্ষমতা বৃদ্ধি করা।

অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য কোনও চার্জ নেই—পেমেন্ট অথবা মূল্য পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের কোনও লেনদেন-জনিত মাশুল দিতে হবে না। পি-টু-পি লেনদেন বিনামূল্যে—ব্যক্তি-থেকে-ব্যক্তি সব ধরনের লেনদেন বিনামূল্যে করার সুবিধা অব্যাহত থাকবে। মার্চেন্টদের জন্য নামমাত্র এমডিআর—যদি কখনো এমডিআর চার্জ চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট সীমার ওপর প্রযোজ্য হবে। এই হার হবে নামমাত্র, যা ডেবিট বা ক্রেডিট কার্ডের এমডিআর-এর তুলনায় অনেক কম। ইউপিআই-এর মাধ্যমে মার্চেন্টদের অধিকাংশ লেনদেনই বিনামূল্যে থাকবে। এমডিআর চালু করা হলে তা কেবল নির্দিষ্ট সীমার ওপর ভিত্তি করেই ধার্য করা হবে, সবার ওপর ঢালাওভাবে নয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha