Tuesday, March 24, 2026
বাড়িজাতীয়দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : সুজাতা শর্মা

দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : সুজাতা শর্মা

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এমনটাই জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। মঙ্গলবার আন্ত-মন্ত্রক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ ব্যাহত হচ্ছে। কিন্তু প্রচুর পরিমাণে কার্গো প্রস্তুত রাখা হয়েছে এবং এলপিজি ডিস্ট্রিবিউটরশিপগুলোতে কোনও ঘাটতির খবর পাওয়া যায়নি। গতকাল আতঙ্কিত হয়ে কিছু বুকিংও আমরা লক্ষ্য করেছি। কিন্তু ডেলিভারি স্বাভাবিক ছিল, পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ আছে। সকল গার্হস্থ্য গ্রাহকদের এলপিজি সিলিন্ডারও দেওয়া হচ্ছে। গার্হস্থ্য গ্রাহকদের জন্য পিএনজি সরবরাহ ১০০% চালু আছে।”

সুজাতা শর্মা আরও বলেন, “সমস্ত খুচরা আউটলেটগুলিতে স্বাভাবিক কার্যক্রম চলছে। আমাদের ফুয়েল স্টেশনগুলিতে পর্যাপ্ত পেট্রোল এবং ডিজেল মজুত আছে। দয়া করে গুজবে বিশ্বাস করবেন না এবং আতঙ্কিত হয়ে ক্রয় করা থেকে বিরত থাকুন। গতকাল, পিএনজিআরবি (পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড) একটি আদেশ জারি করে সমস্ত সিজিডি (সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন) সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে, নিকটবর্তী এলাকায় যেখানেই পাইপলাইন পরিকাঠামো রয়েছে, সেখানে পাঁচ দিনের মধ্যে আবাসিক স্কুল, কলেজ, হোস্টেল, কমিউনিটি কিচেন, অঙ্গনওয়াড়ি কিচেন ইত্যাদিতে পিএনজি সংযোগ প্রদান করতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য