Thursday, February 5, 2026
বাড়িজাতীয়দিল্লি হিংসা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি খারিজ উমর খালিদ-শারজিল ইমামের

দিল্লি হিংসা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি খারিজ উমর খালিদ-শারজিল ইমামের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৫ জানুয়ারি : ২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় UAPA মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, একই মামলায় অভিযুক্ত বাকি পাঁচজন, গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা-উর-রেহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদকে সোমবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের পরিকল্পনা ও দাঙ্গা সংগঠিত করার ক্ষেত্রে খালিদ এবং ইমামের কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা বিবেচনা করা, তাঁদের বিচারের আগেই দীর্ঘ কারাবাসের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের ভূমিকার যে প্রমাণ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তাতে আদালত সন্তুষ্ট। এই প্রমাণ UAPA-এর অধীনে তাদের জামিনের আবেদন বিবেচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।


সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, খালিদ এবং ইমাম এক বছর পরে অথবা সুরক্ষিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে ফের জামিনের আবেদন করতে পারবে। এই দুই শর্তের মধ্যে যে কোনও একটি পূরণ হলেই আর্জি জানাতে পারবে তাঁরা। আদালত জানিয়েছে, ভবিষ্যতে খালিদ এবং ইমামের আবেদন স্বাধীনভাবে বিবেচনা করা হবে। সেই বিবেচনাকে, সোমবারের নির্দেশ প্রভাবিত করবে না বলে জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য