বাড়িজাতীয়অমিত শাহের উপস্থিতিতে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত

অমিত শাহের উপস্থিতিতে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): নতুন দিল্লির কর্তব্য ভবনে সোমবার হরিয়ানা ও রাজস্থানের মধ্যে জলবণ্টন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত একটি বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার উপস্থিতিতে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল বলেন, “উচ্চ যমুনা অববাহিকার রাজ্যগুলির মধ্যে যমুনার জল ভাগাভাগি সংক্রান্ত একটি চুক্তি ১৯৯৪ সালে হয়েছিল; তবে, ৩২ বছর ধরে তা বাস্তবায়িত হয়নি। বিগত কয়েক বছর ধরে এই বিষয়ে অবিরাম আলোচনা ও প্রচেষ্টা চলেছে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৪-এ হরিয়ানা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে একটি যৌথ বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২৩ জুন, ২০২৬-এ অনুষ্ঠিত একটি বৈঠকে দুই রাজ্যের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কাঠামোর উপর একটি ঐকমত্যে পৌঁছানো হয়। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর সভাপতিত্বে মউ-এর মাধ্যমে এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে, রাজস্থানের ভাগের জল হাথনিকুন্ড ব্যারেজ থেকে সরবরাহ করা হবে—যা পশ্চিম যমুনা খাল ব্যবস্থার মধ্য দিয়ে প্রবাহিত হবে। বর্ষাকালে এটি চুরু, সিকারের পানীয় জলের চাহিদার জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য