নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): রাজ্যসভার সদস্য হিসেবে সোমবার শপথ নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের উপস্থিতিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। এছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও উপস্থিত ছিলেন।
খাড়গে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হয়েছেন, উচ্চকক্ষে কর্ণাটকের প্রতিনিধিত্ব করছেন তিনি। তিনি হিন্দিতে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর সি পি রাধাকৃষ্ণন খাড়গেকে অভিনন্দন জানান এবং বলেন, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কক্ষ নিশ্চিতভাবেই উপকৃত হবে। রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন তাঁর কক্ষে খাড়গে-কে শপথবাক্য পাঠ করান।

