Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আপ নেতার বিরুদ্ধে অভিযোগ হল, ২০২১-২২ অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করেছেন ৷ তার জেরেই সিবিআইয়ের এই অভিযান ৷ যদিও মণীশের বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভয় পেয়েছেন নরেন্দ্র মোদী ৷ সেই কারণেই দিল্লির সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা হচ্ছে ৷ মণীশের আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে ৷

শনিবার এই প্রসঙ্গে মণীশ বলেন, "হয়তো আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিবিআই আমাকে গ্রেফতার করবে ৷ কিন্তু, আমরা ভয় পাব না ৷ আপনারা আমাদের ভাঙতে পারবেন না ৷ ২০২৪ সালের নির্বাচন আপ বনাম বিজেপির মধ্যেই হবে ৷ আসলে আবগারি নীতি নিয়ে কোনও সমস্যা নেই ৷ ওদের (বিজেপি তথা কেন্দ্রীয় সরকার) সমস্যা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালকে দমানোর জন্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ৷ আমি কোনও দুর্নীতি করিনি ৷ আমি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী ৷"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha