Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ মে: মিশরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।বুধবারের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।  বার্তা সংস্থা রয়টার্স তাদের দেওয়া তথ্য অনুযায়ী জানিয়েছে, প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।মিশরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।মিশরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্র্যাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল দশা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭১০১ জনের মৃত্যু হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha