বাড়িবিশ্ব সংবাদব্যাঙ্ককের পানশালায় অগ্নিকাণ্ড; মৃত অন্তত ২৭ জন, আহত বহু

ব্যাঙ্ককের পানশালায় অগ্নিকাণ্ড; মৃত অন্তত ২৭ জন, আহত বহু

ব্যাঙ্কক, ১৩ জুলাই (হি.স.): থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রবিবার স্থানীয় সময় রাত ১টা নাগাদ তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে জানান, এই অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দমকলের তরফ থকে জানানো হয়েছে, প্রায় আধ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য