বাড়িজাতীয়আল থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

আল থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। প্রয়াত শেখ হামিদের প্রতি সম্মানে রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। শুধু রাষ্ট্রপতি ভবনই নয়, দেশের সরকারি ভবনে সোমবার অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে শোক প্রকাশ করে সংবিধান সদনের (পুরানো সংসদ ভবন) শীর্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বায়ুসেনা ভবন, সেবা তীর্থ, সাউথ ও নর্থ ব্লকের ওপর অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। উল্লেখ্য, রবিবার ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য