বাড়িজাতীয়জম্মু-শ্রীনগর হাইওয়েতে দু'টি বাস ও গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন অমরনাথ তীর্থযাত্রী

জম্মু-শ্রীনগর হাইওয়েতে দু’টি বাস ও গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন অমরনাথ তীর্থযাত্রী

শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.): জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি বাস ও একটি গাড়ি। অমরনাথ তীর্থযাত্রীরা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাস ও একটি গাড়িতে। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় প্রশাসন, সিআরপিএফ, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। আহত সকলকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিআরপিএফ-এর ডিআইজি মনীশ কুমার সাচার বলেন, “সোমবার সকাল ৭.২১ মিনিটে দু’টি বাস কনভয়ের সঙ্গে যাচ্ছিল। প্রায় ১৮ জন যাত্রী সামান্য আহত হন। আমরা তাঁদের রামবান হাসপাতালে নিয়ে আসি, সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য