বাড়িবিশ্ব সংবাদআফগানিস্তানে ভূমিকম্প; কাবুলে মৃত ৮, কাঁপল উত্তর ভারতও

আফগানিস্তানে ভূমিকম্প; কাবুলে মৃত ৮, কাঁপল উত্তর ভারতও

কাবুল, ৪ এপ্রিল (হি.স.): শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। ভূমিকম্পে কাবুলে মৃত্যু হয়েছে ৮ জনের। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পাওয়া যায় উত্তর ভারতেও। শুক্রবার রাতে উত্তর-পূর্ব আফগানিস্তান এবং পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়।

আফগানিস্তানে অনুভূত হওয়া এই ভূমিকম্প ভারতেও টের পাওয়া যায়। জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং জাতীয় রাজধানী সংলগ্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়। পঞ্জাব এবং হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়। পাকিস্তানের ইসলামাবাদ ও পেশোয়ারেও কম্পন অনুভূত হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য