স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : ২০ আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮১ তম জন্মদিন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন কংগ্রেস ভবনে সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব প্রয়াত রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের নেতৃত্ব ও কর্মী সমার্থক গান্ধী ঘাট শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সৎ ভাবনা দিবস হিসেবে দিনটি উদযাপন করা হয়। রাজীব গান্ধী ছিলেন শান্তি, সম্প্রীতি এবং সংহতির অনুপ্রেরণা দায়ীর অন্যতম নেতা। কিন্তু বর্তমানে দেশে শান্তি সম্প্রীতি এবং সংহতির মধ্যে একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে বিভেদ এবং বিচ্ছিন্নতা বাদের রাজনীতি শুরু হয়েছে। এই বিচ্ছিন্নতাবাদের বলি হয়ে রাজীব গান্ধীকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এর থেকে বের হয়ে দেশে শান্তি সম্প্রীতি এবং সংহতি জন্য লড়াই করার জন্য আউট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অন্যদিকে রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ সেবা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আয়োজন করা হয়।

