বাড়িরাজ্যনারী পাচার চক্রে আটক মাস্টারমাইন্ড

নারী পাচার চক্রে আটক মাস্টারমাইন্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : আন্তজার্তিক নারী পাচার কাজের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করল শান্তির বাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার বাসিন্দা অমল দেবনাথ উদয়পুরের এক গৃহবধূকে বহিঃরাজ্যে পাচার করতে সাহায্য করেছে বলে অভিযোগ। গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, গৃহবধূ বাড়ি থেকে ব্যাঙ্কে যাবার নাম করে উদয়পুর চন্দ্রপুরে আসে। সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে যায়।  পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজনেরা গৃহবধূকে খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় গৃহবধূর স্বামী বিধান দেবনাথের নিকট একটি ফোন আসে উনার সহধর্মীনিকে তেলিয়ামুড়া কিছু যুবক আটক করে রেখেছে। গৃহবধূকে ছাড়িয়ে নিয়ে যেতে এবং মোটা অংক দাবি করে।

পরবর্তী সময় এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় জানানোর পর পুলিশ তদন্তক্রমে জানতে পারে শান্তির বাজারের বাসিন্দা অমল দেবনাথ এই ফোন করেছে। পুলিশ সন্দেহ করছে অমল দেবনাথ গৃহবধূকে বহিঃ রাজ্যে অর্থের বিনিময়ে পাচার করেছে। অমল দেবনাথের সঙ্গে বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকডিং সহ বিভিন্ন তথ্য পুলিশের হাতে আসার পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়।  ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতের বেলায় অমল দেবনাথকে আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময় উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তির বাজার থানায় এসে অভিযুক্ত অমল দেবনাথকে জিঞ্জেসাবাদের জন্য উদয়পুর নিয়ে যায়।

অমল দেবনাথের বিরুদ্ধে এইধরনের মহিলা পাচারের বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ গৃহবধূকে অনেক প্রকারের প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে বহিঃরাজ্যে প্রেরন করে অমল দেবনাথ। উদয়পুরের গৃহবধূ বাড়ি থেকে আসার সময় ১৩ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে আসে বলে জানা যায়। এখন দেখার বিষয় অমল দেবনাথকে জিঞ্জেসাবাদ করে গৃহবধূকে খুঁজে পাওয়া যায় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য