Thursday, February 5, 2026
বাড়িরাজ্য৩ টি বাইক ও স্বর্ণালঙ্কার সহ ৪ চোর আটক

৩ টি বাইক ও স্বর্ণালঙ্কার সহ ৪ চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : চুরি যাওয়া ৩ টি বাইক ও স্বর্ণালঙ্কার সহ ৪ চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ১৬ আগস্ট রাতে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় ছিনতাইকারিদের একটি গ্রুপের আনাগোনা দেখা যায়। ঘটনার খবর পেয়ে রাম নগর ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশের একটি টিম ঐ এলাকায় ছুটে যায়। ছিনতাইকারিদের কাছে ধারালো অস্ত্র ছিল।

তারা পুলিশের উপর আক্রমণ চালায়। এতে পুলিশের একজন কনস্টেবল আহত হয়। তারপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি ঘটনাস্থলে ছুটে যায়। এবং গোটা এলাকায় তল্লাসি চালায়। তল্লাসি অভিযানে দুই জনকে আটক করা হয়। ধৃতরা হল সাকিল মিয়া ও মিন্টু রুদ্র পাল। বাকিরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় তাদেরকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে জয়পুর এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়। এবং বিশালগড় থেকে অপর এক জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চুরির বাইক উদ্ধার হয়। ধৃতরা হল জুটন মিয়া, আকাশ দাস। তাদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়। ধৃতরা উদয়পুর, বিশালগড় ও আগরতলায় একাধিক চুরি ও ছিনতাইর ঘটনার কথা স্বীকার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য