Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের বিক্ষোভ

সিপিআইএমের বিক্ষোভ

সিপিআইএমের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : জুয়া, নেশার রমরমা বাণিজ্য, এলাকায় চুরি ছিনতাইর ঘটনা রুখতে এবং আইনের শাসন সুনিশ্চিত করার দাবিতে সরব হল সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। মঙ্গলবার সিপিআইএম পূর্ব  আগরতলা অঞ্চল কমিটি ডেপুটেশান প্রদান করে পূর্ব আগরতলা থানায়। এইদিন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সদস্য সদস্যারা মিছিল করে প্রথমে পূর্ব আগরতলা থানার সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল থানায় গিয়ে ওসির নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী।

 তিনি জানান গোটা রাজ্যে ভেঙ্গে পড়েছে আইনের শাসন। মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে। বৃদ্ধি পেয়েছে নেশার রমরমা বাণিজ্য। শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা নানান অসামাজিক কাজে লিপ্ত হয়। গত এক মাসে বনমালিপুর এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মাঝে মাঝে কয়েকজন নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়ছে। দেখা যায় যারা ধরা পড়ছে তারা শাসক দলের যুব সংগঠনের সাথে যুক্ত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান