Thursday, February 5, 2026
বাড়িরাজ্য২৬,৫০০ হেক্টর জমিতে চলছে জৈব চাষ : রতন

২৬,৫০০ হেক্টর জমিতে চলছে জৈব চাষ : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : শনিবার মোহনপুর বিধানসভা এলাকার অভিচরণ গ্রামে লেফুঙ্গা কৃষি উপবিভাগের উদ্যোগে আয়োজিত মেগা অর্গানিক আম ও গোলাপি কাঁঠাল চারা রোপণ কর্মসূচি উপলক্ষে এ কথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী নিজে একটি গাছ রোপণ করেন। পাশাপাশি আম ও গোলাপি কাঁঠালের মোট ১,২০০ টিরও বেশি চারা রোপণ করা হয়। মন্ত্রী বলেন আমাদের কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে হবে। তা নাহলে আগামী প্রজন্ম বড় বিপদের মুখে পড়বে।

 গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বহু সংস্থা আধুনিক শিল্পে যুক্ত। সংস্থাগুলির নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমনের সীমা রয়েছে। সীমা অতিক্রম করলে তা পরিবেশের ক্ষতি করে। এই ক্ষতিপূরণে তারা কার্বন ক্রেডিট কেনে। ত্রিপুরাতেও এ দিকটি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। কৃষি দপ্তর এ বিষয়ে সমঝোতা চুক্তি করবে এবং মাঠ পর্যায়ে কার্বন ক্রেডিট সংরক্ষণ নিশ্চিত করবে। মন্ত্রী আরও জানান, ২০১৮ সালের আগে রাজ্যে যেখানে মাত্র ২,০০০ হেক্টর জমিতে জৈব চাষ হতো, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৫০০ হেক্টরে।

এতে যুক্ত হয়েছেন প্রায় ২৬,৮০০ কৃষক। তিনি বলেন ৫৩ টি ফার্মার প্রোডিউসার্স কোম্পানির মাধ্যমে আমরা জৈব কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কৃষকদের কল্যাণের উপর জোর দিয়েছেন। কারণ কৃষকরা ঈশ্বর তুল্য। মানুষকে স্বনির্ভর করতে সরকার সবরকম সুবিধা দিচ্ছে। ফলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গা ব্লক চেয়ারম্যান রণবীর দেববর্মা, কৃষি দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য