স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : “মুখের কথায় চিঁড়ে ভিজে না” একটি বাংলা প্রবাদ, যার অর্থ হলো, “কেবলমাত্র কথায় কাজ হয় না, কাজের জন্য কাজের মত কাজ করতে হয়” বা “কথার দ্বারা কোন ফল লাভ হয় না, কাজের মাধ্যমেই ফল পাওয়া যায়”। এই প্রবাদটি মূলত বোঝায় যে, শুধু মুখে বড় বড় কথা বললে বা প্রতিশ্রুতি দিলেই হবে না, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। অর্থাৎ বর্তমান সরকার মুখে শুধুমাত্র বলে চলেছে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আমল পরিবর্তন এসেছে। কিন্তু, রাজ্যের বিভিন্ন ছোট, বড় হাসপাতাল থেকে নানা অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ তুলেছে এক রোগীর পরিবার।
শনিবার ভোর চারটা নাগাদ এক রোগীকে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন তার ছেলে এবং স্ত্রী। গ্যাসের কারণে তার বুকে এবং পেটে ব্যথা হওয়ার কথা জানান চিকিৎসককে। সাথে সাথে রোগীকে ইনজেকশন দেওয়া হলে শারীরিক অবস্থার আরো বেশি অবনতি ঘটে। শুরু হয় শ্বাসকষ্ট। নার্সদের ডাকাডাকি করার পর অসন্তুষ্ট হবে একজন নার্স এসে তিনটি অক্সিজেন সিলেন্ডারের ব্যবস্থা করে দেন। কিন্তু কোন সিলিন্ডারের মধ্যেই অক্সিজেন ছিল না।
কিছুক্ষণের মধ্যেই রোগী ছটফট করতে শুরু করে। রোগীর ছেলে সাথে সাথে ডাক্তারের কক্ষে চলে যায়। আজকের বিষয় হলো ডাক্তারকে পায়নি। রোগীর অবস্থা আরো বেশি অবনতি হতে দেখে নার্সকে বলেন রোগীকে জিবি হাসপাতালে রেফার করার বন্দোবস্ত করে দেওয়ার জন্য। কিন্তু কোন চিকিৎসক না থাকার কারণে রেফার পর্যন্ত দেওয়া হয়নি মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলে ধরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের ছেলে।

