Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস উদযাপন

অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : ত্রিপুরা প্রদেশ বিজেপি-র উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সকালে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপি-র অন্যান্য নেতৃত্ব।

 উপস্থিত সকলে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, অটল বিহারী বাজপেয়ির মতো চরিত্র বিরল। তিনি দেশকে সামনে রেখে চিন্তাভাবনা করে কাজ করে গেছেন। উনার দেখানো দিশায় দেশ এগিয়ে চলেছে। এবং উনার মত বিশেষ ব্যক্তিরা দলের ফাউন্ডেশন। তারা এই দেশকে চালাতে গিয়ে যা রেখে গেছেন তার উপর ভিত্তি করে দেশ চলছে। তাই উনার মত ব্যক্তিকে স্মরণ করে আগামী দিন এগিয়ে যেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য