Thursday, February 5, 2026
বাড়িরাজ্যস্বাধীনতার সংগ্রামীদের ভাস্কর্য দ্রুত স্থাপন করার জন্য মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী এবং মেয়রের...

স্বাধীনতার সংগ্রামীদের ভাস্কর্য দ্রুত স্থাপন করার জন্য মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী এবং মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :৭৯ তম স্বাধীনতা দিবসের একদিন আগে সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা। বুধবার হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে ললিত কলা একাডেমি নর্থ ইস্ট রিজিওনাল সেন্টার আগরতলার পক্ষ থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। নজরুল কলার ক্ষেত্র থেকে বাইক মিছিল শুরু হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায়, বরিষ্ঠ সাংবাদিক মানস পাল সহ অন্যান্যরা। মিছিলের অগ্রভাগে ছিল স্বাধীনতা সংগ্রামীদের ভাস্কর্য। সংগ্রামীদের ভাস্কর্য নিয়ে গোটা শহর পরিক্রমা করে শ্রদ্ধা জানানো হয়। পরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন, গত দুবছর ধরে স্বাধীনতা সংগ্রামীদের ভাস্কর্য গুলি স্থাপন না করে ফেলে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে ভাস্কর্য গুলি স্থাপনের কোন উদ্যোগ লক্ষ্য করতে পারছে না রাজ্যবাসী। আসন্ন স্বাধীনতা দিবসেও ভাস্কর্য গুলি স্থাপন করার কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। দেশ স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বাঙালিরা।

এবং এই স্বাধীনতা সংগ্রামী ত্যাগ দেশবাসী ভুলতে পারবে না। তাই তাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে স্থাপন করার জন্য।শিল্পীরা কঠোর পরিশ্রম করে এগুলো নির্মাণ করেছেন। সরকারের কাজ হল মূর্তিগুলি বসিয়ে শ্রদ্ধা প্রদর্শন করা। দীর্ঘ দু’বছর ধরে সরকারের এই কাজটি পড়ে আছে। তাই সরকারের উদ্দেশ্যে দাবি দ্রুত যাতে এই কাজটি সম্পন্ন করা হয়। সরকার এই মূর্তিগুলি যত দ্রুত স্থাপনের সিদ্ধান্ত নেবে ততই ভালো। কারণ এভাবে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ফেলে রাখা অত্যন্ত লজ্জার। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে অবিলম্বে মূর্তিগুলি স্থাপন করার জন্য। মূর্তিগুলি এভাবে ফেলে রাখার কোন কারণ নেই। এই মহাপুরুষরা দেশ স্বাধীনে সবচেয়ে বড় অবদান রেখে গেছেন। তাদের সঠিক সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য