Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য খুনের ঘটনায় গ্রেপ্তার ২, থানায় প্রবেশ করে ভাঙচুর করল উত্তেজিত জনগণ

খুনের ঘটনায় গ্রেপ্তার ২, থানায় প্রবেশ করে ভাঙচুর করল উত্তেজিত জনগণ

খুনের ঘটনায় গ্রেপ্তার ২, থানায় প্রবেশ করে ভাঙচুর করল উত্তেজিত জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট : সিধাই থানার অন্তর্গত তৈরাজবাড়িতে ড্যানিয়েল দেববর্মা হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানার পুলিশ অভিযুক্ত সন্তোষ দেববর্মা ও সমরেন্দ্র দেববর্মাকে পেচারথল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। সিধাই থানাধীন তৈরাজবাড়ীতে ২৫ জুলাই দুস্কৃতিরা বেধড়ক ভাবে মারধর করে ড্যানিয়েল দেববর্মাকে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় জিবি হাসপাতালে।

জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ড্যানিয়েল দেববর্মার পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় মামলা দায়ের করে। অভিযুক্তদের জালে তুলতে ময়দানে নামে সিধাই থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানার পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল সমরেন্দ্র দেবর্বমা ও সন্তোষ দেবর্বমা। সিধাই থানার পুলিশ পেঁচারথল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বলে জানান সিধাই থানার ওসি হিমাদ্রী সরকার। তিনি আরও জানান এই ঘটনায় মোট তিন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্ত রাকেশ দেববর্মা পলাতক। তাকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি। এইদিকে ধৃত দুই অভিযুক্তকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ। এদিকে লাঠিসাটা‌ নিয়ে বুধবার থানায় প্রবেশ করে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাইক ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনগণ দাবি করেন অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান