বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্স চালক

দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্স চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :মারুতি গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে আহত হল অ্যাম্বুলেন্স চালক। ঘটনা বিশালগড় বাইপাস মসজিদ সংলগ্ন রাস্তায়। জানা যায় বিশালগড় মহকুমা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল হোসেন ডিউটি শেষ করে নিজের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিশালগড় বাইপাস মসজিদ সংলগ্ন সড়কে আব্দুল জলিল হোসেনের বাইকে একটি মারুতি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত আব্দুল জলিল হোসেনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল জলিল হোসেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য