বাড়িরাজ্যপিছিয়ে পড়া মানুষের উন্নয়নের সরকার বদ্ধপরিকর : সান্তনা চাকমা

পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের সরকার বদ্ধপরিকর : সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট :ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষের উন্নয়নের জন্য বদ্ধপরিকর সরকার। সোমবার প্রজ্ঞা ভবনে ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করতে এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।

 তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ওবিসি অংশের মানুষের উন্নয়নের জন্য সরকার যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছে। ওবিসি অংশের তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়ন নিয়ে যেতে বিভিন্ন ব্লকের সাব কমিটির চেয়ারম্যান এবং পুর পরিষদের চেয়ারম্যানদের নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের বিভিন্ন প্রকল্প সহ উন্নয়নমূলক কাজ যাতে সঠিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষের কাছে পৌঁছায় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী সান্তনা চাকমা আশাবাদী আগামী দিন অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নয়ন হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য