নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অশালীন বিষয়বস্তু প্রদর্শনের জন্য ৪৩টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে।
এমনকি, ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের বিষয়বস্তুর নেতিবাচক প্রভাব রুখতে তথ্য-প্রযুক্তি বিধিমালা, ২০২১ জারি করেছে কেন্দ্র। সেই বিধি অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মে আইনত নিষিদ্ধ কোনও বিষয়বস্তুর সম্প্রচারে বাধ্যবাধকতা রয়েছে।

