Thursday, February 5, 2026
বাড়িজাতীয়শুল্কযুদ্ধের আবহেই চিন সফরে মোদি!

শুল্কযুদ্ধের আবহেই চিন সফরে মোদি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ অগস্ট : ২০২০ সালের গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার শুল্কযুদ্ধের আবহে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটে অংশ নেবেন তিনি। চিনের তিয়ানজিন শহরে আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর অবধি চলবে এসসিও সম্মেলন। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে চিন সফর করেন মোদি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসসিও সদস্য দেশগুলির সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বাণিজ্যের বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও বর্তমান সফরে আলোচনার মাধ্যমে ভারত-চিন সম্পর্কে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা হবে। শীর্ষ সম্মেলনের চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে মোদির আলাদা আলাদা বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে কাজানে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে মোদি-জিনপিং সাক্ষাৎ হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য