স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : জিরানীয়া স্থিত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বারেন্দ্র রিয়াং। বয়স ৪৩। বাড়ি পেচারথল মাছমারা এলাকায়। ঘটনার বিবরণের জানা যায়, শনিবার সকালে বিল্ডিং এর পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয়। সাথে সাথে খবর দেওয়া হয় জিরানিয়ার থানার পুলিশকে।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। সহকর্মীরা জানান, তিনি এনআইটি কলেজের মধ্যে পাইপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। উনার সাথে রয়েছেন আরো ৫-৬ জন শ্রমিক। মাঝেমধ্যে গাঁজা সেবন করতেন। তাদের ধারণা হয়তো গাঁজা সেবন করার পর গরমের যন্ত্রণায় ছাদে গিয়ে নিচে পড়ে যায়। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

