Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদিন দুপুরে গোডাউন থেকে গাড়ি ছিনতাই, উদ্ধার করল পুলিশ

দিন দুপুরে গোডাউন থেকে গাড়ি ছিনতাই, উদ্ধার করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : দিন দুপুরে দুঃসাহসিক গাড়ি ছিনতাই এর ঘটনা সংঘটিত হলো খয়েরপুর স্থিত বাইপাস সংলগ্ন এক গোডাউনে। ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে ১০-১৫ জন দুষ্কৃতিকারী আসে গোডাউনের ভেতর। তারা এসে গাড়ি চালককে বিভিন্নভাবে ধমকিয়ে চাবি আদায় করে। তারপর গাড়িটির মধ্যে সিমেন্ট লোড করে গোডাউন থেকে নিয়ে যায়।

 গাড়িতে ছিল ১১০ বস্তা সিমেন্ট। সাথে সাথে গাড়ি চালক রাজু সরকার তার মালিক রাজীব সাহাকে খবর দেয়। তিনি সাথে সাথে বোধজং নগর থানার পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে বালাজি পার্কের ভেতর থেকে গাড়িতে উদ্ধার করে। কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি। দিন দুপুরবেলা গোডাউনের ভেতর থেকে সিমেন্ট বুঝাই গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে অন্যান্য গাড়ি চালকদের মধ্যে। পুলিশ জানায় হয়তো লেনদেন ঘিরে এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য