স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : বৃহস্পতিবার রাজভবনে টিবি মুক্ত ভারত গড়তে এক সচেতন মূলক কর্মসূচির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বক্তব্য রেখে বলেন, টিবির বিরুদ্ধে ত্রিপুরা আগে থেকেই লড়াই করছে। স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় বর্তমানে টিবি থেকে মুক্তির হার প্রায় ৯০ শতাংশ। তিনি বলেন টিবি নিয়ে সচেতনতার আরো বেশি প্রয়োজন রয়েছে।
কারণ রোগীরা কিছুটা সুস্থ হওয়ার পরে চিকিৎসা পরিষেবা নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু নিয়ম অনুযায়ী ছয় মাস চিকিৎসা পরিষেবা নিতে হয় রোগীদের। তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোন কঠিন বিষয় নয় বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। আয়োজিত কর্মসূচিতে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওহাদি, আধিকারিক ইউ.কে চাকমা সহ অন্যান্য আধিকারিক।

