Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিষয়কেন্দ্রিক শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ

বিষয়কেন্দ্রিক শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : শিক্ষক সঙ্কট সহ একাধিক সমস্যা সমাধানের দাবিতে উত্তর জেলার সাতনালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পড়ুয়াদের সড়ক অবরোধ। পড়ুয়াদের পাশাপাশি এইদিন অভিভাবকরাও সড়ক অবরোধে সামিল হয়। অভিযোগ সাতনালা ইংলিশ মিডিয়াম রেসিডেন্ট স্কুলের হাল বেহাল হয়ে গেছে। স্কুলে নেই পর্যাপ্ত আসবাবপত্র। স্কুলে রয়েছে শতাধিক ছাত্র-ছাত্রী। কিন্তু শিক্ষক রয়েছে মাত্র তিনজন।

অভিভাবকরা জানান স্কুলের সমস্যার বিষয়ে বহুবার শিক্ষা দপ্তরকে অবগত করা হয়েছে। এমনকি স্থানীয় ব্লক ও মহকুমা প্রশাসনকেও অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। এইদিন স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা দশদা-কাঞ্চনপুর সড়ক অবরোধে সামিল হয়। ফলে রাস্তার দুই পাশে আটকে পরে বহু যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় সাধারন মানুষকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য