স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা, মিটাই ক্ষুধা। গানটি যেন মিলে গেল বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মার সঙ্গে। অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা এক মহিলা কনস্টেবলের সাথে অসভ্য আচরণ করেন। এই অভিযোগ পেয়ে রেল স্টেশনে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে যান গুণধর জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা।
ঘটনা বৃহস্পতিবার বিশালগড় রেলস্টেশনে। বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানা ওসির এহেন আচরণে রেলস্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছিঃ ছিঃ রব উঠেছে। অভিযুক্ত দায়িত্বজ্ঞানহীন ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। প্রায় সময়ই কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলদের সাথে তিনি খারাপ আচরণ করেন। পাশাপাশি অসভ্য ভাষা চয়ন করেন। সংবাদ মাধ্যমের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত এক মহিলা কনস্টেবল। বিশালগড় রেলস্টেশনের যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভারকে নেবে? প্রশ্ন হচ্ছে জনমনে।

