Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে কর্মশালার আয়োজন

নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুলাই : অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা হলে শনিবার একদিনের কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ২০২০ সালের ২৯ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে নয়া জাতীয় শিক্ষা নীতি লাঘু হয়েছে, সেটা কতটা কার্যকর হচ্ছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য নয়া জাতি শিক্ষানীতি সারা দেশে চালু করা হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতি মূল উদ্দেশ্য হলো ১৮ বছরের মধ্যে সকল ছেলে মেয়েরা যাতে শিক্ষার আলোয় আসে।

বিশেষ করে মাধ্যমিক শিক্ষাকে কর্মমুখী এবং উচ্চ শিক্ষা স্তরকে জ্ঞান মুখী করা হয়েছে। সেদিকে গুরুত্ব দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিশেষভাবে উন্নত হচ্ছে। এখন পর্যন্ত গত ১১ বছরে ৩৯০ টি বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে, ২৩ আই আই টি, ২০ টি আই আই এম করা হয়েছে। এছাড়াও টিপল আইটি, অসংখ্য এন আই টি -র ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে। তিনি আরো বলেন দেশের মধ্যে যাতে শিক্ষার বৈষম্য না হয় তার জন্য আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে ২২ টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে বলে জানান। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য