বাড়িরাজ্যরক্তদান শিবিরের আয়োজন

রক্তদান শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:রাজ্যে রক্তদানের উৎসাহ দিন দিন কমছে। সরকারি ব্যবস্থাপনারও অনেকটাই ঘাটতি রয়েছে। মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান করতে মন্ত্রী বাহাদুররা শুধুমাত্র রক্তদান শিবিরেই উপস্থিত হচ্ছেন। অথচ সরকারের পক্ষ থেকে রক্তের ঘাটতি পূরণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

 এর মধ্যে বুধবার ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৪ বাধারঘাট বিধানসভার বিধায়কা  মিনা রানি সরকার সহ অন্যান্যরা। মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান মহৎ দান। যারা আজকে রক্তদান করছে তারা জীবনের শ্রেষ্ঠ কর্ম করছেন। রক্তদানের বিকল্প কোন কিছু নেই। এবং উদ্যোক্তাদেরও তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, উদ্যোক্তারা সব সময় রাজ্যের ব্লাড ব্যাংক গুলির চাহিদা মেটাতে এ ধরনের রক্তদান শিবির করে। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র। রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য