স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:ব্যাংকের স্বর্ণালংকার রেখে ঋণ নিয়ে বড়সড় প্রতারণার অভিযোগ তুললেন এক গ্রাহক। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত অ্যাক্সিস ব্যাঙ্ক আগরতলা শাখায়। গুরুতর অভিযোগ হলো রানা দেবনাথ নামে এক গ্রাহক গত এক বছর আগে ব্যাংকে স্বর্ণালঙ্কার রেখে ঋণ নিয়েছিল নয় লক্ষ দশ হাজার টাকা। এখন দশ লাখ টাকা নিয়ে ঋণ পরিশোধ করতে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ গহনা ফিরিয়ে দিচ্ছে না। গত একমাস ধরে বিভিন্ন ভাবে তালবাহানা করে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে বুধবার রানা দেবনাথ যখন ব্যাংকে আসেন তখন সিকিউরিটি গার্ড দিয়ে রানা দেবনাথকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়।
শেষ পর্যন্ত রানা দেবনাথ সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে ব্যাংক ম্যানেজার কৌশিক কুন্ডুর কাছে যান। কৌশিক কুণ্ডু বলেন বৃহস্পতিবার ব্যাংকে এসে আবার দেখা করার জন্য। এ ধরনের তারিখের পর তারিখ পেয়ে রানা দেবনাথ উত্তেজিত হয়ে ওঠেন ব্যাংকের মধ্যে। তার দাবি অবিলম্বে যেন স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে টাকা পরিশোধ করে নিতে।
কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্ঠু কোন আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত উত্তেজিত রানা দেবনাথ জানান প্রয়োজনে তিনি আইনের সহযোগিতার নেবে। তারপর ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে স্বাক্ষর করে দেন। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ব্যাংকে আসার জন্য রানা দেবনাথকে বলেছেন কর্তৃপক্ষ। রানা দেবনাথের ধারণা ওনার সাথে ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণা করছে। কিছুদিন আগেও এক মহিলার স্বর্ণালংকার রেখে পরবর্তী সময়ের সিটি গোল্ড দেওয়ার অভিযোগ উঠেছে ব্যাংকের বিরুদ্ধে। এখন দেখার বিষয় বৃহস্পতিবার কি হয়। উল্লেখ্য ব্যাঙের ছাতার মতো গজে ওঠা ব্যাংক করে বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের কড়া পদক্ষেপ নেই বলা চলে।

