Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে নিরুপায় বিজেপি -র পুরনো কার্যকর্তা

সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে নিরুপায় বিজেপি -র পুরনো কার্যকর্তা

সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে নিরুপায় বিজেপি -র পুরনো কার্যকর্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :যারা ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গড়ার কারিগর ছিলেন, তাদের কাজে আসছে না বর্তমান সরকারের সুফল। হতাশ এক পুরনো কার্যকর্তা। তিনি হলেন সন্তোষ দেব। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ২৮ নং বুথের বাসিন্দা। সন্তোষ বাবুর কাছ থেকে জানা যায়, গোলাঘাটি বিধানসভার পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ২৮ নং বুথে দীর্ঘদিনের পুরনো বিজেপি-র কার্যকর্তা সন্তোষ দেব সরকারের সাহায্যে থেকে বঞ্চিত। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায়, চিকিৎসা উনাকে সরকারিভাবে কোন ধরনের সহযোগিতা করে নি বলে অভিযোগ করেন।

 এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং রাজ্যের বিজেপির বর্তমান সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ওনার বিভিন্ন বিষয় নিয়ে জানানোর পরও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান তিনি। তিনি নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে মুখ্যমন্ত্রী কাছে চিকিৎসা এবং সুযোগ সুবিধার আবেদন জানান। উল্লেখ্য, বর্তমান সরকারের মন্ত্রীরা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছেন বর্তমান সরকার জনগণের সরকার।

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে যায় তার জন্য সরকার সুশাসন, জন ধারতি আভা সহ বিভিন্ন কর্মসূচি সামনে এনেছে। এই কর্মসূচি গুলি বেশ ঢাকঢোল পিটিয়ে পচার চলছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সরকারি অনুষ্ঠান করা হচ্ছে। অথচ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ-সুবিধা পৌঁছানো তো দূরের কথা, দলের পুরনো কার্যকর্তারাই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখন দেখার বিষয় খবর প্রকাশের পর সরকার পুরনো কার্যকর্তার দিকে মুখ তুলে চায় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha