স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড:বিশাল কুমার সহ অন্যান্যরা।
মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরের আয় ব্যয় এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে। পাশাপাশি যে ঘাটতি রয়েছে সেগুলি কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী।

