স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল অফ ত্রিপুরার পক্ষ থেকে সোমবার এন্ডরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয় ল কলেজ থেকে ডিগ্রি অর্জন করা প্রত্যাশীদের হাতে। এদিন প্রায় ৮০ জন ছেলে মেয়ের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তারা আগামী দিন আইনজীবীদের সাথে থেকে অনুশীলন করে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়। তিনি আশা ব্যক্ত করেন যারা সার্টিফিকেট অর্জন করেছে তারা আগামী দিন সঠিকভাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবে। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য পাশে দাঁড়াবে। আয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা।

