স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :খোয়াইতে সাত সকালে এক ঘণ্টার ব্যবধানে পর পর দুইটি দুর্ঘটনা। এই দুই দুর্ঘটনায় আহত তিনজন। প্রথম দুর্ঘটনাটি জব্বরটিলা এলাকায় এবং দ্বিতীয় দুর্ঘটনাটি তবলাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের জব্বরটিলা বাজার সংলগ্ন একটি স্কুলের সামনে স্কুটির ধাক্কায় আহত হয়েছে ১ ছাত্রী। জানা যায় ছাত্রী স্কুল থেকে বাড়ির দিকে যাওয়ার সময় দ্রুতগামী একটি স্কুটির ধাক্কায় আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা খবর দেখায় অগ্নি নির্বাপক দপ্তরকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত স্কুল ছাত্রীকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। অপরদিকে, সোমবার সকলে সাগর দাস তার বাড়ির পাশের এক বন্ধুর স্কুটি নিয়ে তার ব্যাক্তিগত কাজের জন্য খোয়াই টাউনে যাওয়ার সময় মহাদেবটিলা এলাকায় টিআর০৬সি ১৬৫১ নাম্বারের একটি পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষে আহত হয়। বর্তমানে সেও চিকিৎসাধীন।

