Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলন

নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :সোমবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের তৃতীয় সদর মহকুমা সম্মেলন। এইদিন সি.আই.টি.ইউ-র রাজ্য দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সদর মহকুমা কমিটির সদস্য সদস্যারা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃত্বরা জানান সি.আই.টি.ইউ-র অধিন ৩৬ টি সংগঠন রয়েছে।

তার মধ্যে সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের গঠন তন্ত্র অনুযায়ী নিয়ম রয়েছে তিন বছর পর পর বিভাগীয় সম্মেলন শেষ করে রাজ্য সম্মেলন করতে হবে। ইতিমধ্যে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অঞ্চল ও শাখা সম্মেলন শেষ হয়েছে। বর্তমানে বিভাগীয় সম্মেলন চলছে। তারই অঙ্গ হিসাবে এইদিন সদর মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগে ত্রিপুরা রাজ্যে অনেক কাজ ছিল। বহিঃরাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে এসে কাজ করত। বর্তমানে রাজ্যের শ্রমিকরাই কাজ পাচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য