Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাংলাদেশ সরকারের বিতর্কিত বাঁধ নির্মাণে সমস্যায় পড়েছে বিলোনিয়াবাসী

বাংলাদেশ সরকারের বিতর্কিত বাঁধ নির্মাণে সমস্যায় পড়েছে বিলোনিয়াবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :বাংলাদেশ সরকারের বিতর্কিত বাঁধ নির্মাণে সমস্যায় পড়েছে বিলোনিয়া সুকান্তনগর আইসি নগর নেতাজি সুভাষ চন্দ্র নগরের বিস্তীর্ণ এলাকার মানুষ। নদীর জল পারাপার সম্ভব হচ্ছে না। ফলে নদীর জল মানুষের বাড়ি ঘরে প্রবেশ করছে। বৃষ্টি না হলেও বাড়িঘর সোমবার সকাল থেকে জলে থৈথৈ। দুপুরের নাগাদ বিলোনিয়া মহকুমা ভারতচন্দ্র নগর ব্লকের শঙ্কর মঠ এলাকার মাতৃশক্তি বড়পাথরী রোড অবরোধ করে স্থানীয়রা।

তাদের অভিযোগ, বৃষ্টি ছাড়াই বন্যায় ডুবেছে তাদের বাড়িঘর। বিশেষ করে নদীর জলে প্লাবিত সুকান্তনগর আইসি নগর নেতাজি সুভাষ চন্দ্র নগরের বিস্তীর্ণ এলাকা। ভারত – বাংলাদেশ সীমান্তের বিতর্কিত বাঁধের জন্য নদীর পাড় ভেঙ্গে গিয়ে বন্যার জলে এক মাসে তিনবার প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা গুলি। সূত্রের খবর বাংলাদেশ সরকার ভারত সরকারকে ঘুমিয়ে রেখে এই বাধ নির্মাণ করেছে সীমান্তে। ফলে নদীর জল পারাপার সম্ভব হচ্ছে না।

এলাকার জনগণ উপায় না পেয়ে বিলোনিয়া বড় পাথর রাস্তা অবরোধ করেন।অবরোধের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন বিলোনিয়া মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক, ডিসি, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস পেয়ে রাস্তার অবরোধ তুলনে এলাকাবাসী। জানা যায় আগামীকাল জেলাশাসকের নিকট এলাকার জনগণের দাবী সনদ তুলে দেবেন প্রতিনিধিরা। উল্লেখ্য, বাঁধ নির্মাণের পর প্রশাসনিক আধিকারিকরা একাধিকবার বিষয়টি পরিদর্শন করেছেন। অথচ কি ব্যবস্থা গ্রহণ করেছে তার কোন খবর নেই প্রশাসন সূত্রে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য