Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎ, জল এবং পাইপলাইন গ্যাসের মাশুল কেন বৃদ্ধি করা হয়েছে জবাব চাইলেন...

বিদ্যুৎ, জল এবং পাইপলাইন গ্যাসের মাশুল কেন বৃদ্ধি করা হয়েছে জবাব চাইলেন প্রাক্তন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুলাই : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার পাশাপাশি সরকার জলের ও গ্যাসের মাশুল বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে জল বোর্ড অফিসের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে সিপিআইএম। মিছিলটি শুরু হয়েছিল মেলার মাঠ এলাকায় থেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সিপিআইএম কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে, অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী মানিক দে জল বোর্ড অফিসের সামনে বিক্ষোভ সভায় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে গিয়ে বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার নতুন কোন জলের প্লান্টের ব্যবস্থা না করে আচমটাই বিদ্যুৎ ও পাইপলাইন গ্যাসের পাশাপাশি জলের মাশুল বৃদ্ধি করেছে।

কিন্তু সরকারের জলের মাশুল বৃদ্ধি করার আগে একবারের জন্য চিন্তা করার প্রয়োজন ছিল শহরবাসীকে নিয়মিত জল দিতে পারছে কিনা। কিন্তু নিয়মিত জল না দিয়ে আবার জলের মাশুল বৃদ্ধি করা জনগণের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমানে জল দেওয়ার পরিষেবা দুর্বল হয়ে গেছে। পরিষেবার নিরিখে শহর এলাকা থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরো বেশি খারাপ। তাই সরকারের উদ্দেশ্যে দাবি অবিলম্বে জল কর যাতে প্রত্যাহার করা হয়। একই সাথে দুধের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৮৩ টাকার ৮৭ পয়সা হয়েছে। গত কয়েকদিন আগেও বৃদ্ধি করা হয়েছিল দুধের মূল্য। এভাবে দুধের মূল্য কয়েকদিন পর পর বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। গ্রাহকদের পক্ষ থেকে এখন এর প্রতিক্রিয়া হচ্ছে।

 এই প্রতিক্রিয়ার মূল কারণ হলো মানুষের আয় বাড়ছে না। অথচ রোগীর পথ্য দুধের মূল্য দিন দিন বেড়ে চলেছে। সুতরাং সরকার কোনরকম ব্যাখ্যা না দিয়ে কি কারনে এতগুলি মাশুল বৃদ্ধি করে মানুষের উপর চাপ সৃষ্টি করলেন সেটা কেউ জানে না। সরকারকে অবিলম্বে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন কেন এত মাশুল বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষের যখন সহ্যের সীমা শেষ হয়ে যায় তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। যেগুলি আপনারা করছেন এর জবাব জনগণকে দিতে হবে। কারণ বর্তমান সরকারের আমলে রাজ্যের মানুষ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত। মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাই দল-মত নির্বিশেষে মানুষ সরকারের বিরুদ্ধে এগিয়ে আসছে। শুধু সাধারণ মানুষ নয় শাসকদলের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোন কাজ না করে শুধুমাত্র বৃদ্ধি করে চলেছে মাশুল। তাই সরকারের উদ্দেশ্যে দাবি অবিলম্বে মাশুল বৃদ্ধি প্রত্যাহার করার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য