Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য মেশিন সরানোর দাবিতে সড়ক অবরোধ

মেশিন সরানোর দাবিতে সড়ক অবরোধ

মেশিন সরানোর দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুলাই : কৈলাসহর সোনামারা রাস্তার উপর থেকে রাস্তা নির্মানের জন্য ব্যবহৃত পেভার মেশিন সরানোর দাবিতে শনিবার কৈলাসহর সোনামারা সড়কের বি আর আম্বেদকর স্ট্যাচু সংলগ্ন ট্রাই জংশনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা। রাস্তা নির্মান কাজ শেষ হওয়ার পরেও দীর্ঘ ছয় মাস রাস্তার উপর এই পেবার মেশিনটি ফেলে রাখে ঠেকেদার আব্দুল মান্নান বলে অভিযোগ। ব্যস্ততম সড়কের উপর এই বড় যন্ত্রাংশ ফেলে রাখায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যানবাহন চলাচল, প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

শুক্রবার রাতেও দুর্ঘটনায় দুই যুবক মারত্মক ভাবে আহত হয়। শনিবার স্থানীয়রা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ ও টি এস আর বাহিনী সহ প্রশাসনিক কর্তারা। অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর ডেপুটি সিইও আশ্বাস দেন আগামী সোমবার এই মেশিন সরানোর হবে। তারপর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। সূত্র মারফত জানা যায়, রাস্তা নির্মানের সময় প্রভাবশালী ঠিকেদার আব্দুল মান্নান এই পেবার মিশিনটি এনেছিল পরবর্তি সময় ঠিকেদারী ঝামেলায় এই মেশিনটি রাতের আধারে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। তারপর অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়েছিল ঠেকেদারী পরিবেশ। তারপর থেকেই মাঝ রাস্তায় পরেছিল এই ভারী ও বিশাল পেভার মেশিনটি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha